নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড় দেয়া হয়েছে। ৮টি চেকের মাধ্যমে এ অর্থ অনুদান বণ্টনকারী অগ্রণী, রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে। স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩১৩৩/০৪

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
