নিজস্ব প্রতিনিধি।।
আগামী ৯ থেকে ১৮ আগস্ট এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকার প্রাপ্ত শিক্ষকদের কাছে এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ৯ থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বোর্ডের ৪নং ভবনে সপ্তম ও অষ্টম তলায় এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ট্রান্সক্রিপ্ট এ কোন ভুল পরিলক্ষিত হলে সাত দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের।
আগামী ৯ আগস্ট ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, ১০ আগস্ট ঢাকা জেলা ও ফরিদপুরের স্কুলগুলোর, ১২ আগস্ট টাঙ্গাইল ও শরীয়তপুরের স্কুলগুলোর, ১৩ আগস্ট নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার স্কুলগুলোর এবং ১৬ আগস্ট নরসিংদী ও গোপালগঞ্জ জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিতরণ করা হবে। আর আগামী ১৭ আগস্ট মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও মাদারীপুরের এবং আগামী ১৮ আগস্ট গাজীপুর ও রাজবাড়ী জেলার স্কুলগুলোর এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়া হবে।
প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। শিক্ষক ব্যতীত কোনো অফিস সহায়ক বা কর্মচারীকে এসএসসির ট্রান্সক্রিপ্ট দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা বোর্ড।
ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান বা তার প্রাধিকারপ্রাপ্ত কোন শিক্ষককে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে আবেদনের ওপর গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির বা সংশ্লিষ্ট উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বাক্ষর আনতে হবে। তা না হলে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
