নিজস্ব প্রতিনিধি।।
ডেমরা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লার বিরুদ্ধে কয়েকজন শিক্ষককে হয়রানির অভিযোগ উঠেছে। এই হয়রানির শিকার হয়েছেন প্রভাষক মো: আরাফাত হোসেন, প্রভাষক মো: শামীম আলম ও সহযোগী অধ্যাপক শংকর চন্দ্র নাথ। প্রভাষক মো: আরাফাত হোসেন, প্রভাষক মো: শামীম আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে । আর সহযোগী অধ্যাপক শংকর চন্দ্র নাথকে গত ২০ মে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগি শিক্ষকরা বলেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকুরী বিধি অনুসারে চাকুরী থেকে অবসরে যান।
উল্লেখ্য ডেমরা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকুরী বিধি অনুসারে চাকুরী থেকে অবসরে যান। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০১৮ এর ১১.৬ ধারা অনুসারে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের বয়স ৬০ বছর পূর্ণ হলে কোনো অবস্থাতেই পুনঃ নিয়োগ কিংবা চুক্তি ভিত্তিক নিয়োগে নিষেধাজ্ঞা থাকা সত্বেও তিনি অবৈধভাবে অধ্যক্ষ পদে বহাল থাকেন। ভুক্তভোগি শিক্ষকরা বলছেন এই নিয়ে কথা বলায় শিক্ষকদের কোন কারণ ছাড়াই কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এবং সাময়িক বরখাস্ত করে। এই ব্যাপারে অধ্যক্ষ ও সভাপতির বক্তব্য নিতে ফোন দিলেও ফোন রিসিভ করেন নাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
