এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

নিউজ ডেস্কঃ
এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহার উৎসব ভাতা চেক ছাড় হয়েছে। ২৭ জুলাই (সোমবার) উৎসব ভাতার চেক নির্ধারিত ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা স্ব স্ব একাউন্ট থেকে উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারবে।
স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.২০-৩০৬।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা ২৫% এবং কর্মচারীরা ৫০% উৎসব ভাতা পেয়ে থাকেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.