নিউজ ডেস্ক।।
সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণচর উপজেলার প্রশাসনিক কর্ণধার জনাব এএসএম ইবনুল হাসান মহোদয়ের সভাপতিত্বে নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান মহোদয়ের সাথে সকল কর্মকর্তা, জনপ্রতিনি, শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ, ঈমানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সাথে অদ্য বিকাল ৩.৩০ ঘটিকার সময় সুবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচরের অভিভাবক সুবর্ণচর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী মহোদয়। স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এএসএম ইবনুল হাসান মহোদয়। মতবিনিময়ে অংশগ্রহন করেন অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী মহোদয়, মোঃ মোনায়েম খান, অধ্যক্ষ,সৈকত সরকারি কলেজ, আরিফুর রহমান, সহকারি কমিশনার ( ভূমি),সুবর্ণচর, নোয়াখালী, মোঃ ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সুবর্ণচর, এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, সুবর্ণচর উপজেলা, মোঃ হানিফ চৌধুরী, চেয়ারম্যান, ৫ নং চরজুবলী ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর ও সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সুবর্ণচর উপজেলা, জনাব মোঃ ইব্রাহীম, পরিদর্শক(তদন্ত), চরজব্বর থানা, সুবর্ণচর, জনাব কাজী মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, মোহামদ নাছিম ফারুকী, সাধারন সম্পাদক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা ও প্রধান শিক্ষক, পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, সুবর্ণচর, মোঃ আবদুর রব, সদস্য, নোয়াখালী জেলা আওয়ামীলীগ, মোঃ আবদুল বারী বাবলু, সাধারন সম্পাদক, সুবর্ণচর প্রেসক্লাব প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান। বক্তাগণ সুবর্ণচরে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, দূর্বল মোবাইল নেটওয়ার্কিং, যোগাযোগ, ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সম্ভবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগে যোগাযোগকরণ, নিরবিছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহে সহযোগিতাকরণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আইন শৃংখলা স্বাভাবিক রাখা, প্রকৃত ভূমিহীনদের মধ্যে ভূমি বন্দোবস্ত প্রদান, মরামারি করোনা থেকে উত্তোরনে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে অনলাইনে সম্প্রচারিত পাঠদান শিক্ষার্থীদের দেখানোর বিষয়ে শিক্ষকগণ কর্তৃক অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগে রক্ষার মাধ্যমে ঘাটতিপূরণসহ সকল বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
