মোঃ নুরুজ্জামান,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলার অনলাইন স্কুল কার্যক্রমের ১ মাস পূর্তিতে ২৫ জুলাই শনিবার বেলা তিনটায় জুম মিটিং সম্পন্ন হয়েছে। উক্ত জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) নাসরিন সুলতানা, টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা এর সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা এটুআই কবীর আহমেদ, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মো. হাবিবুল ইসলাম সুমন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এডুকেশনাল ইনোভেশন এটুআই অভিজিৎ সাহা, গফরগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেএম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আতাউর রহমান, গফরগাঁও উপজেলা শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম, ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম তালুকদার, আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইসিটি শিক্ষক ফোরাম গফরগাঁওয়ের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ অঅবুল কাশেম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, রহিমা খাতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মো, আবদুল কাদের প্রধান শিক্ষক রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, মো, ফজলুর রহমান বাহার প্রধান শিক্ষক মুখী পল্লীসেবক উচ্চ বিদ্যালয়,মো. নাসির উদ্দিন প্রধান শিক্ষক কুরচাই এমপিএম উচ্চ বিদ্যালয়, বীনা দেবনাথ প্রধান শিক্ষক খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়, মো. আবদুল খালেক, অধ্যক্ষ গফরগাঁও মহিলা কলেজ, মো. আতাউর রহমান অধ্যক্ষ জেএম কামিল মাদরাসা। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জামাল উদ্দিন সহকারী প্রধান শিক্ষক ঘাগড়া উচ্চ বিদ্যালয়, লিপি আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে জান্নাতুন নূর ও সাবাব নূর। অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করে নাজিফা আনজুম, হামদ পরিবেশন করে নৈঋতা, সংগীত পরিবেশন করেন নাহিন ও কবিতা আবৃতি করে এলি এনাম।
অনুষ্ঠানে ১০০জন শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। উল্লেখ্য, গফরগাঁও অনলাইন স্কুল গত জুন মাসের ২১ তারিখ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানে গফরগাঁও অনলাইন স্কুলের শ্রেণি কার্যক্রম জোরদার করণ, স্কুলের সাথে মাদরাসার ক্লাস যুক্তকরণ,শিক্ষক বাতায়ন আইডি সক্রিয় করণ, জেলা প্রশাসন কর্তৃক ক্যারিয়ার রোডম্যাপ প্রোগ্রামে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও বিধি বিষয়ে আলোচনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
