নিউজ ডেস্কঃ
সদ্য নিয়োগপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।’ খবর বাসসের
ব্যাজ-পরানো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন বলে প্রেস সচিব জানান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। এর আগে সরকার সহকারী চিফ অফ নেভাল স্টাফ (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন চিফ অফ নেভাল স্টাফ (সিএনএস) পদে নিয়োগ দেয়।
মোহাম্মদ শাহীন ইকবাল বিদায়ী নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২৫ জুলাই অবসর গ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
