মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানীর হাটে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে হাট ইজারাদারদের সাথে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও বন্দর থানা এলাকার পশুর হাট ইজারাদারগণ উপস্থিত ছিলেন। সভায় হাট ইজারাদারগণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে তাদের মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী হাসান এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহম্মেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ রুবেল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা শেষে সকলের মঙ্গল কামনা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
