মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে হোম/হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো:সাইদুল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা’র হাত থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন তিনি।
ডাঃ সায়মা বলেন, করোনা রুগী তো অপরাধী নয়, তবে কেন সামাজিকভাবে অপদস্ত হতে হবে ? সম্পর্ক তো মনে মনেও রাখা যায়, ব্যবধান রেখেও পাশে দাঁড়ানো যায়। অনেক করোনা রুগী অভুক্ত হয়ে ঘরে আটকা আছে, আত্মীয়রাও সংক্রমণের ভয়ে এগিয়ে আসছে না। আমরা কখনো এমনটি আশা করি না।
“Get Well Soon” কার্ড নিয়ে।
—
পাশেই থাকি আমরা। করোনা রোগে আক্রান্ত হয়েছেন শুনে খারাপ লাগছিলো, তাই এভাবে ছুটে আসা। সশরীরে সামনে আসতে পারছি না বলে ক্ষমা চাচ্ছি, কিন্তু ভালবাসার উপহারের সাথে আমার আত্মার উপস্থিতি অনুভূত হবে বলে বিশ্বাস করি।
কাল হয়তো আমিও আক্রান্ত হতে পারি, সেদিন আপনাকে পাশে পাওয়ার আশা করছি। করোনা রুগী তো অপরাধী নয়, তবে কেন প্রতিবেশী হিসেবে আপনাকে পাশে পাবো না?
ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। আমরা অপেক্ষা করছি আপনার সুস্থতার জন্য। আপনার শক্তিশালী মনোবল এই ভাইরাসকে পরাজিত করে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, এই কামনা করি।
ডা:সায়মা আফরোজ
UH&FPO, Araihazar
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
