পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  ২৫ জুলাই বিকেলে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান,পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হুমায়ুন কল্লোল ও পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। জেলা প্রশাসক প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পায়রা বন্দরের বিভিন্ন দিক ঘুরে দেখান। এর আগে সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্, চাঁদপুর,মিয়ারচর,কালিগন্জ,চরশিবলি,চরমোনাই হয়ে বরিশাল পৌছান। বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক তার সাথে ছিলেন। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী জানান,ঢাকা- বরিশাল নৌপথ বাংলাদেশের প্রাণ। বরিশাল নদীবন্দর আরো আধুনিকায়নের জন্য কাজ করবে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.