কিস্তিতে শিক্ষার্থীদের ল্যাপটপ-মোবাইল

নিউজ ডেস্ক ।।

কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে শিক্ষার্থীদের জন্য কিস্তিতে ল্যাপটপ বা মোবাইল দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।

তিনি  বলেন, “কিস্তিতে শিক্ষার্থীরা যাতে ল্যাপটপ বা মোবাইল নিতে পারে আমরা সেই উদ্যোগ নিয়েছি। ওয়ালটন ও সিঙ্গার বিনা সুদে কিস্তিতে শিক্ষার্থীদের ল্যাপটপ বা মোবাইল হ্যান্ডসেট সরবারহের আশ্বাস দিয়েছে।

“যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ নিলে তাদের শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে দীর্ঘ মেয়াদী কিস্তির সুবিধা দেওয়া হবে। প্রতি মাসে এক থেকে দেড় হাজার টাকায় যেন এ সুবিধা পায় তা নিশ্চিত করা হবে।”

শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার বা ল্যাপটপ দেওয়া সম্ভব নয় জানিয়ে পলক বলেন, “আমাদের কাছে এটি বাস্তবসম্মত নয়, কারণ বিনামূল্যে দিলে অনেক ক্ষেত্রেই তার গুরুত্ব থাকে না।”

বিনামূল্য বা স্বল্পমূল্যে মোবাইল ইন্টারনেট দেওয়ার বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “যখন ক্লাস চলবে সেই সময় ধরে প্যাকেজ দেওয়া যায় কি না, এনিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.