’২১ সালের আগে ভ্যাকসিন নিয়ে আশা নেই’

অনলাইন ডেস্ক।।

করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়তে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এরই মধ্যে শুরু হয়েছে ভ্যাকসিন আনার প্রক্রিয়াও। তবে ২০২১ সালের আগে যে এই ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই তা জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান জানিয়েছেন, আগামী বছর শুরুর আগে যে এই ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা যাবে, সে আশা নেই।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হযেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.