ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ব্যবসায় অনুষদের অধীন সামার সেমিস্টার ২০২০-এ সান্ধ্যকালীন এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শুক্র ও শনিবার প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ পরে জানা যাবে। সান্ধ্যকালীন এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য যে কোনো বিভাগে অবশ্যই ন্যূনতম তিন বছরের স্নাতক ডিগ্রি অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও স্নাতকে জিপিএ ২.০০ (জিপিএ ৪.০০-এর মধ্যে) থাকতে হবে। আবেদন ফরম সংগ্রহসহ বিস্তারিত জানা যাবে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
