উচ্চতর স্কেল সংশোধনের দাবী জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)

আজ ২২ জলাই ২০২০ দেশের সর্ব প্রাচীন ও সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ’র সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কাওছার আলী শেখ এক যৌথ বিবৃতিতে‘ এমপিও ভুক্তির পরে বিএড ডিগ্রী অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের‘ অর্থ বিভাগ’ কর্তৃক গত ১২ জুলাই ২০২০ বিএড ডিগ্রী অর্জনের জন্য প্রাপ্ত স্কেলকে উচ্চতর স্কেল হিসেবে মতামত প্রদানের প্রতিবাদ জানিয়েছেন।

বিএড ডিগ্রী অর্জনকারী শিক্ষকগণ যুগযুগ ধরে একাডেমিক যোগ্যতা হিসেবে বিএড স্কেল পেয়ে আসছেন। নিকট অতীতে টাইম স্কেল চালু হবার পরও শিক্ষকগণ টাইম স্কেলের পাশাপাশি বিএড স্কেল পেতেন। নেতৃবৃন্দ বলেন, বিএড স্কেলকে উচ্চতর স্কেল হিসেবে গণ্য করা হলে একই প্রতিষ্ঠানে কর্মরত সমযোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে। এমনকি এমপিও ভুক্তির পর শিক্ষকগণ বিএড ডিগ্রী অর্জনে আগ্রহ হারাবেন। কারণ বিএড ডিগ্রী অর্জন করলেও সমগ্র চাকুরী জীবনে ২টি, ডিগ্রী অর্জন না করলেও ২টি উচ্চতর স্কেল পাবেন ।

ফলে অদূর ভবিষ্যতে বিএড কলেজগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এমপিওনীতিমালা ২০১৮ এর ১১ (৫) নং অনুচ্ছেদের কোথাও বিএডডিগ্রী অর্জনের জন্য প্রাপ্ত স্কেলকে উচ্চতর স্কেল হিসেবে উল্লেখ করা হয়নি। এমনকি উক্ত অনুচ্ছেদে কর্মরত শিক্ষক/কর্মচারীগণের জন্য অর্থাৎ কর্মচারী থেকে শুরু করে প্রধানশিক্ষক/অধ্যক্ষগণের জন্য তাঁদের এমপিও ভুক্তির তারিখ হতে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড এবংপরবর্তী ৬ বছর পর একইভাবেপরবর্তীউচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং সমগ্র চাকুরি জীবনে উচ্চতর গ্রেড/টাইম স্কেল যে নামেই অভিহিত করা হোকনা কেন দু’টি উচ্চতর গ্রেড পাবেন।

এখানে চাকুরি কাল তথা সময়ের ব্যবধানের কথা বলা হয়েছে । নেতৃবৃন্দ আরো বলেন, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পে-স্কেলের অর্ন্তভ‚ক্ত হয়েছি পরিতাপের বিষয় আমাদের ন্যায্য পাওনা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা থেকে বঞ্চিত করা স্বত্বেও করোনা পরিস্থিতির কারণে আমরা সকল কর্মসূচি স্থগিত করেছি।

এমতাবস্থায় আমরা আশা করছি অর্থ মন্ত্রণালয় উচ্চতর স্কেল সংক্রান্ত বিষয়ে বিএড ডিগ্রী অর্জনের জন্য প্রাপ্ত স্কেলকে উচ্চতর স্কেলে হিসেবে প্রদত্ত মতামত প্রত্যাহার করে নেবেন।তা না হলে করোনা পরিস্থিতির মধ্যেই সারাদেশের শিক্ষকগণ কঠোর কর্মসূচি প্রদানে বাধ্য হবেন। প্রেস বিজ্ঞপ্তি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.