অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১২৬টি দেশের জাপান প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই পোস্টে লিখেছেন, ‘জাপান তাদের দেশে ভ্রমণে কড়াকড়ি ৩১ শে আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ১২৬ টি দেশের জন্য প্রযোজ্য।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
