নিউজ ডেস্ক।।
ঈদের আগে আরো ১০ লাখ দুস্থ পরিবার আড়াই হাজার টাকা করে পাচ্ছে। মুজিববর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অতিদরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই অর্থ দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে গত রোববার পর্যন্ত ২০ লাখ পরিবারকে মোবাইল পরিষেবার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়েছে। ঈদের আগে আরো ১০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেয়া সম্ভব হবে। প্রতি পরিবারে ৪ জন করে হিসাব করলে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৪০ লাখে। সব মিলিয়ে ৩০ লাখ পরিবারকে কোরবানি ঈদের আগে নগদ সহায়তার অর্থ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাকি ২০ লাখ পরিবারের তথ্য যাচাই করে ঈদের পর অর্থ ছাড় করা হতে পারে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
