বিনোদন ডেস্ক :
অবমুক্ত হলো পরানের কন্ঠে ‘একটা ঘরের ঠিকানা’ গানটি eb music tv ইউটিউব চ্যানেলে।
একটা ঘরের ঠিকানা পেয়েছি আমি, শুনেছি এ ঘরের চেয়ে অনেক খানি দামি। ও ঘরে থাকতে হবে একা একাই জানি।” প্রখ্যাত গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবুর কথা ও সুরে এমনই আবেগে ভরপুর এই গানটি। গান গাওয়ার কথা ছিলো সুরের জাদুকর এন্ড্রু কিশোরের। কিন্তু গাওয়া আর হয়ে উঠেনি। এই গানটিই এবার রিলিজ পেলো পরান সুফি আহসান’র কন্ঠে। শিক্ষাবার্তা ডট কম এর বিনোদন প্রতিবেদককে এমনটাই জানালেন, জনপ্রিয় গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীত শিল্পী ইথুন বাবু ।

ইথুন বাবু জানান, এন্ড্রু কিশোর দাদার এই গানটাতে গাইড ভয়েস দিয়েছিল পরান। দাদা স্টুডিওতে এসেও গানটি গাইতে পারেননি। তার কয়েকদিন পর থেকেই দাদা অসুস্থ । তারপরের ইতিহাস সবাই জানেন। দাদা সিঙ্গাপুর থেকে আমার সাথে ফোন করে যখন কথা বলতো এক ফাঁকে বলেছিলেন, বাবু’রে আমি যদি গানটা গাইতে না পারি, তুই কিন্তু পরান কে দিয়ে এই গানটা গাওয়াবি। গানের সম্রাট কে মনে রেখে পরান তার গায়কীতে উৎসর্গ করেছেন এই গানটি।
এক প্রসঙ্গে ইথুন বাবু শিক্ষাবার্তা ডট কম কে জানান, দাদার (এন্ড্রু কিশোর) ফেলে যাওয়া অসমাপ্ত কাজগুলো শেষ করাই এখন আমার চিন্তা-চেতনা। যদি আমার উপর অর্পিত দাদার দেয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি তবেই আমি নিজেকে ধন্য মনে করবো।
গানটি পাওয়া যাবে, এই লিঙ্কে:
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
