এইমাত্র পাওয়া

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের দুই উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২০ জুলাই) মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ উপজেলার বনশ্রী এলাকা, ওয়াপদা রোড, কালেঙ্গা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমিন এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানে অস্বাস্থ্যকরভাবে খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্যপণ্য রেখে বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করা, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.