প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
২০ জুলাই, সোমবার আইসিসির বাণিজ্যিক সংস্থা আইবিসি বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২১ নিয়েও ওই সভায় আলোচনা হয়েছে। সেখানে পরিস্থিতি মূল্যায়ন করে পরে এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সবাই একমত হন।
আইসিসির সভায় মহামারীর কারণে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে আগামী ২ বছর বিশ্বব্যাপী আয়োজিত ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়েও সম্মত হয়েছেন সবাই।
প্রসঙ্গত, এ বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমার পরিস্থিতিতে নানা আলোচনা ও মূল্যায়ন করে এই বিশ্বকাপটি শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করালো আইসিসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
