এইমাত্র পাওয়া

বিআরটিএর সবধরনের ফি বিকাশে পরিশোধ করা যাবে

নিউজ ডেস্ক।।

বিআরটিএর সব সেবার ফি এখন বিকাশে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর পরবর্তী কয়েক কার্যদিবসের মধ্যে গ্রাহকের ঠিকানায় ট্যাক্স টোকেন পৌঁছে যাবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল নিবন্ধন সার্টিফিকেট, মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন এবং রুট পারমিট ইস্যু ও নবায়নসহ সব সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.