এইমাত্র পাওয়া

এমপিরা ডিগ্রি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না

নিউজ ডেস্ক।।

আজ বৃহস্পতিবার সংসদ সদস্যরা ডিগ্রি পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি থাকতে পারবেন না বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে । রায়ে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক।গত বছর ২৫ নভেম্বর হাইকোর্ট এই রায় দিয়েছিল।রায় প্রদানকারী বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর আজ এ রায় প্রকাশ করা হয়।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, একজন সংসদ সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা সংসদ সদস্যের নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্য যদি গভর্নিং বডির সভাপতি হন তাহলে কার্যত উক্ত গভর্নিং বডি একটি ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.