চুয়াডাঙ্গা থেকে ইসলাম রকিব।।
সম্প্রতি দেশের এমপিও ভুক্ত স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে পদায়ন করা হয়েছে। বিশেষ করে স-পদে থাকা প্রধান শিক্ষকরা ৮ম থেকে ৭ম গ্রেডে পদায়ন হলেও তারা সব সুবিধা পায়নি। চুয়াডাঙ্গা জেলা সদরের সাদেমান নেছা মাধ্যিমক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সালেহ “শিক্ষাবার্তা ডটকম কে জানান, “আমার গ্রেড পরিবর্তন হলেও আমি শুধুমাত্র মুল স্কেলটিই পেয়েছি।
আমি যখন ৮ম গ্রেডে ছিলাম তখন আমার স্কেল ছিল ২৩হাজার টাকা। বার্ষিক প্রবৃদ্ধি ও অন্যান্য ভাতা সহ তখন মোট টাকা পেতাম ২৬,৮৬০ /- টাকা। বর্তমানে ৭ম গ্রেডে এসে আমার স্কেল হয়েছে ২৯,০০০/-টাকা। সে হিসেবে আমার পাওয়ার কথা ৩৩হাজার ৪শ’ত টাকা। অথচ আমি পাচ্ছি ৩০হাজার ৫শ’শত টাকা। আমার স্কেলের সাথে কোন বার্ষিক প্রবৃদ্ধি যোগ করা হয়নি। এছাড়া এরিয়ার বিলও দেওয়া হয়নি। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের অপরাধটা কি সেটাই জানলাম না।
আমার মত যে সকল প্রধান শিক্ষকগন এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব,ডিজি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের নিকট সবিনয় আবেদন জানাচ্ছি অবিলম্বে আমাদের বার্ষিক প্রবৃদ্ধি ও এরিয়ার বিল আমাদের স্কেলের সঙ্গে যোগ করে দেয়া হোক।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
