এইমাত্র পাওয়া

সুখের নির্বাসন

এম এন রহমান আবির।।

কোনো এক ভোরে ঘুমের ঘোরে,
যদি শুনতাম পৃথিবী ফিরেছে তার নীড়ে।
যদি দেখতাম পৃথিবী ভুলে গেছে অবিচার।
যদি না থাকতো মানুষে মানুষে কোন কদাচার।
নিজের জীবন তব বিলিয়ে দিতাম সেথায়,
কদাচিৎ অনাচার দেখতাম যেথায়।

যদি দেখতাম ওই ভরাট নদীতে
জোয়ার-ভাটার খেলা।
জেলের জালে মৎস্য বৃষ্টি
খেতে পায় তিন বেলা।

যদি দেখতাম ওই মুটেমজুর
স্বাধীন, নেই কোন অধীনতা।
পারিশ্রমিক পায় কাজের শেষে
থাকিতে দেহে ঘর্মাক্ততা।

যদি দেখতাম ওই রিকশা চালক
চলে, উচু করে মাথা।
কুলি-মজুর, মেথর-মুচি সব গলে
সম্মানের মালাগাথা।
বিলিয়ে দিতাম তব নিজ মান উচ্চতা,
অটুট রাখিতে এ অসাম্প্রদায়িকতা।

যদি শুনতাম ওই লাদাখ সীমান্তে
সব ভুলে সমঝোতা।
নেপাল-পাক-ভারত-চীন
একই ভ্রাতৃত্বে গাথা।
যদি শুনতাম ওই আমেরিকা ইরানের
বন্ধ, পরমানু পরমানু খেলা।
কূটনীতি সব ঝেড়ে রাশিয়া
অবিরাম গাঁথে ভালবাসার মালা।
যদি শুনতাম ওই ক্যান্সার ইজরায়েল
সমূলে গেছে নিপাত।
মধ্যপ্রাচ্যে ফিরেছে শান্তি
বন্ধ অবিরাম রক্তপাত।
নিজ রক্তের তব তুফান ধারায়,
পবিত্রতা আনতাম এ ধরায়।

যদি দেখতাম ওই বিষাক্ত কাটাতারে
ঝুলন্ত নেই কোন লাশ।
লালরঙা ওই কাটাতারে
দুবলা শ্যামার বাস।

যদি শুনতাম ওই জলদস্যু হতে
মুক্ত ম্যানগ্রোভ বন।
গোলপাতার ঝোপে ঝোপে
রলেয় বেঙ্গলের গর্জন।

যদি দেখতাম ওই ওপারের মাঠে
নেই তীব্র খরা।
সবুজ-শ্যামল ভূমিতে আমার
ছেয়ে গেছে এই ধরা।
সবুজে সবুজে তব হারিয়ে যেতাম,
এ জীবনকে সুখের নির্বাসন দিতাম।

শিক্ষার্থী: লোক-প্রশাসন বিভাগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.