নিউজ ডেস্ক।।
এখন পর্যন্ত করোনামুক্ত হতে পারেননি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তবে তার শারীরিক পরিস্থিতি ভালোই আছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে বাসায় আইসোলেশনে থেকে তার চিকিৎসা চলছে।
গত ২০ জুন করোনায় আক্রান্ত হন এই ‘নড়াইল এক্সপ্রেস’। এর পর গত ৫ জুলাই দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভ ফল আসে।
আজ রোববার পুনরায় করোনা টেস্ট করাবেন মাশরাফি। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে তাকে নিয়ে কোনো বিভ্রান্তিকর প্রতিবেদন বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
