এইমাত্র পাওয়া

স্কুল ফিডিংয়ের খাবার করোনাকালে যাবে শিক্ষার্থীদের বাড়ি

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ। সরকারের দেয়া স্কুল ফিডিং কর্মসূচীর বিস্কুট বিতরণও বন্ধ আছে। ফলে পুষ্টিগুণসমৃদ্ধ খাবার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এমন অবস্থায় স্কুল ফিডিংয়ের বিস্কুট শিশুদের বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। শিক্ষার্থীদের মাথাপিছু ২৫ থেকে ৫০ প্যাকেট বিস্কুট বিতরণের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে সকল জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমিন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবে দেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.