জরিমানা ছাড়াই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে

নিউজ ডেস্ক।।

এনবিআর করদাতাদের অনেকেই নানা কারণে নির্ধারিত সময়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারেন না। তারা যৌক্তিক কারণ দেখিয়ে রিটার্ন দেওয়ার সময় বাড়িয়ে নেন। গত বছরের রিটার্ন দিতে অনেকেই দুই দফা সময় বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় নিয়েছিলেন। তবে করোনা সংকটের কারণে সবকিছু বন্ধ থাকায় রিটার্ন দিতে পারেননি তারা।

এনবিআর ওইসব করদাতার জন্য বিশেষ সুযোগ দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা জরিমানা, সুদ ছাড়াই রিটার্ন দিতে পারবেন। গত ৩০ জুন এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছে আয়কর বিভাগ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.