এস এম রফিকুল আলম।।
গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনিকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র মোঃ আশরাফুল ইসলাম, , গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ভাইস চেয়ারম্যানগন শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন ।
বক্তারা বিদায়ী জেলা প্রশাসক মোঃ আতাউল গনি কে একজন সফল জেলা প্রশাসক হিসেবে অভিহিত করেন । বিদায়ী বক্তব্য জেলা প্রশাসক মোঃ আতাউল তার ২১ মাসের দায়িত্ব পালনের সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ।
বিশেষ করে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্রীর প্রতি কৃতজ্ঞতা জানান । উল্লেখ্য যে, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
