এইমাত্র পাওয়া

করোনা সংকটে ব্যবসা নয় মানবতার সেবাই মূল উদ্দেশ্য : শেখ কোরবান আলী

নিউজ ডেস্ক।।

চীনে বসবাসরত বাংলাদেশী যে কয়েকজন ব্যবসায়ী করোনা মহামারীতে দেশের মানুষের জন্য কম মূল্য় মানসম্পন্ন মাস্কসহ করোনা প্রতিরোধক সামগ্রী আমদানির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাদেরই একজন মালিশা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী শেখ কোরবান আলী।

তিনি ইতিমধ্যই চীনের বিখ্যাত কেএন ৯৫ মাস্ক ব্র্যান্ড ম্যাককনস এর প্রস্তুুতকারক প্রতিষ্ঠান গুয়ানদং জি অয়ং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের অথরাইজড ডিলারশিপ পেয়েছেন ।
ঔষধ প্রশাসনের অধিদপ্তরের ছাড়পত্র পেলেই তিনি শীঘ্রই কেএন ৯৫ মাস্ক আমদানি শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন । তিনি আরও আশা প্রকাশ করেন যে আমদানি শুরু করতে পারলেই সুলভ মূল্যে দেশের জনগণের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দিতে পারবেন।

শেখ কোরবান আলী আরও বলেন করোনার সংকটে আমাদের সবারই উচিত মুনাফার চেয়ে মানব সেবাকে গুরুত্ব দেওয়া। সুলভমূল্য় মানসম্পন্ন করোনা সুরক্ষা সামগ্রী দেশের মানুষের হাতে তুলে দিয়ে এ সংকট মোকাবিলায় ভুমিকা রাখা।

তিনি আরও বলেন, আমার প্রধান লক্ষ্য এই সংকটে দেশের মানুষের পাশে দাড়ানো। মালিশা ইন্টারন্যাশনাল শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যদেশে‌ও পণ্য বিক্রয় করে। তবে, দেশের মানুষের কথা চিন্তা করেই আমরা বাংলাদেশে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী সহজলভ্য করার চেষ্টা করছি। একজন বাঙালি হিসেবে এটি আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মালিশা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী শেখ কোরবান আলীর জন্ম গোপালগঞ্জ জেলায়। তিনি ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য চীনে গমন করেন। চীন থেকে সাফল্যর সাথে স্নাতকোত্তর শেষ করেন। প্রায় এক দশক ধরে সুনামের সাথে ব্যাবসা করে যাচ্ছেন। বর্তমানে তিনি চীনের গুয়াংজুতে বসবাস করেন। চীনে থেকেও নিয়মিত দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading