মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ি গ্রামের আব্দুল আজিজ মাস্টার ও তার পরিবারে উপর একই গ্রামের রফিকের ছেলে মোমেন, শাহজালালের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল হামলা করে আব্দুল আজিজ মাস্টার, তার স্ত্রী,ছেলে রাজ্জাক ও মহসিনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে যখম করে। এ ঘটনায় আব্দুল আজিজ মাস্টার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ্য করেন, উপজেলা সাদিপুর ইউনিয়নের দরগাবাড়ি গ্রামের আজিজ মাস্টারের সাথে একই গ্রামের রফিকের ছেলে মোমেন ও শাহজালাল এর সাথে র্দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল ।এর জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে মোমেন, শাহজালালসহ ৫/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জেসজ্জিত হয়ে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ, তার স্ত্রী আছিয়া বেগম, ছেলে রাজ্জাক, মহসিনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে । এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানা তদন্ত (ওসি) মোঃ শরিফ আহম্মেদ জানান, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
