আড়াইহাজারে অসহায় ও দরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক প্রদান

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে ৬ জুলাই সোমবার দুপুরে মানবিক সহায়তার আওতায় দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান বিভাগের উদ্যেগে অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী অর্থের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার ভূমি মো: উজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক জানান মোট ৭৪ জন উপকারভোগীকে ১শ ৪৫ বান্ডেল ঢেউটিন ও ৪ লক্ষ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.