ইবি প্রতিনিধি টি এইচ জায়িম ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথনাটক আন্দোলনের অগ্রনায়ক ‘মান্নান হীরা’র নাটক ‘পন্তা আকালী’ মঞ্চস্থ হয়েছে। সোমবার দুপুর ১১টায় টিএসসিসি করিডোরে বিশ্ববিদ্যালয় থিয়েটার এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় ও নিশাত উর্মির নির্দেশনায় নাটকটি ম স্থ হয়। নাটকে রংপুর অ লের কৃষকদের দুঃখ-দুর্দশা ও তাদের নিয়ে বুদ্ধিজীবীদের বিভিন্ন কর্মকান্ডের চিত্র ফুটে ওঠে। নাটকে অভিনয় করে নাহিদ, ইশতিয়াক, পিয়াস, রুমন, আদনান, বিন্দু, ইরানী ও রেজওয়ান।

এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তজা আলী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল