এইমাত্র পাওয়া

ভার্চুয়াল আদালত বন্ধের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি।।
ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে আইনজীবীরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে আইনজীবী নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবী বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন।

এস ময় আইনজীবিদের সাথে একাত্বতা প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন।

এ সময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজিস্টিক সাপোর্টসহ নানা সমস্যার কারণে তা পরিচালনা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে।

নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান।

দৃশ্যমান ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.