নিউজ ডেস্ক ।।
জমি ও ফ্ল্যাটের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি কমিয়েছে সরকার। আগামীকাল ৫ জুলাই থেকে কার্যকর হবে নতুন এ নিবন্ধন ফি। এর আগে দলিলের দামের ২ শতাংশ হারে নিবন্ধন ফি ছিল, এখন তা কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ২০১৪ সালের ২ ডিসেম্বর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে এ সংক্রান্ত নতুন ফি নির্ধারণ করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দলিলের দাম ১০ হাজার টাকার বেশি না হলে দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে।
তবে সর্বনিম্ন ফি ১০০ টাকার কম হতে পারবে না। দলিলের দাম ১০ হাজার টাকার বেশি হলে দামের ১ শতাংশ হারে নিবন্ধন ফি দিতে হবে। জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হতো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
