অনলাইন ডেস্ক :
০২ জুলাই ২০২০ তারিখ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মাধবদী পৌরসভার ০৪ নং ও ০৫ নং ওয়ার্ড এর (উত্তর বিরামপুর ও দক্ষিন বিরামপুর) ঝুঁকিপূর্ণ (রেড জোন) এলাকায় বাস্তবায়িত কার্যক্রমের ফলপ্রসূ সমাপনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এর পূর্বে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন ঝুঁকিপূর্ণ ঘোষিত এলাকা পরিদর্শন করেন এবং স্হানীয় জনগণকে সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপহার সামগ্রী প্রদান করেন।
জেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকবৃন্দ, সাংবাদিকগণ ও স্থানীয় জনগণ সহমর্মিতা, পরমর্মিতা, দেশপ্রেম ও মানবপ্রেমে বলীয়ান হলে মান্যবর জেলা প্রশাসক এর নিজস্ব চিন্তাপ্রসূত “অধিক ঝুঁকিপূর্ণ এলাকা জোনিং মডেল” সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মাধবদী পৌরসভার ঝুঁকিপূর্ণ ঘোষিত এলাকায় পূর্বের এবং বর্তমানের করোনা সংক্রমনে প্রতিরোধে জোনিং কার্যক্রমের সাফল্যের তুলনামূলক চিত্র তুলে ধরেন। মান্যবর জেলা প্রশাসক বলেন,
১/ নরসিংদী জেলার মাধবদী পৌরসভার লকডাউনকৃত ঝুঁকিপূর্ণ ৪ ও ৫ নং ওয়ার্ড এ বিগত ২১ দিন ধরে মানুষের মধ্যে যে সুঅভ্যাসগুলো গড়ে উঠেছে তা বহাল রাখতে হবে। বিগত ২১ দিনে ঝুঁকিপূর্ণ এলাকায় করোনা আক্রান্তের হার ২২% থেকে ৫ % নেমে এসেছে এবং আগামী ৫ জুলাই আক্রান্তের হার শূন্যের কোঠায় নেমে আসবে।
২/ করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নিজস্ব চিন্তায় গড়া ইমার্জেন্সি সেল ও কুইক রেসপন্স টিম দেশজুড়ে প্রশংসিত হয়।
৩/ করোনা প্রতিরোধে জেলা প্রশাসন, নরসিংদীর তৈরি SOP বিভাগীয় কমিশনার কর্তৃক অনুমোদিত হয় যা পরে পাইলট প্রকল্পের আওতায় নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুরে বাস্তবায়ন করা হয়।
৪/ করোনা প্রতিরোধে মাধবদী পৌরসভার ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন বাস্তবায়নে ১১ টি দপ্তর সুসমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করে।
৫/ ঈদ উল আজহায় রেড জোন এলাকায় কোরবানি পশুর হাটের আয়োজন করা যাবে না। খুব শীঘ্রই জেলা প্রশাসন, নরসিংদী অনলাইনে গরু কেনা বেচার জন্য “ অনলাইন গো হাট” চালু করবে।
৬/ করোনা পরীক্ষার জন্য জেলা প্রশাসন, নরসিংদী বেসরকারি উদ্যোগে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয় এবং তাদের নাম মন্ত্রণালয়ের পাঠানো হলে তাদেরকে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হয়।”
পরিশেষে লকডাউন বাস্তবায়নে সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
