নিউজ ডেস্ক ।।
আটত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল মঙ্গলবার বিকেলে প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন জানিয়েছেন, মঙ্গলবার বিকালে পিএসসির কমিশন সভা ডাকা হয়েছে।
ওই সভাতেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ‘এজেন্ডা’ নির্ধারণ করা আছে|“সভায় অনুমোদন পেলে বিকালেই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।”
৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
তাতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।
২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
