এইমাত্র পাওয়া

অ্যাপে টিকিট কিনলেই ১২ শতাংশ ছাড় ইউএস-বাংলায়

নিউজ ডেস্ক ।।

অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটলেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে ১২ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে সেই ছাড় প্রযোজ্য হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়, যে কেউ গুগল প্লে স্টোরে গিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাপসটি ডাউনলোড করে টিকিট কিনলেই ১২ শতাংশ মূল্য ছাড় পাবেন।

এছাড়াও সেবাগ্রহীতারা ওয়েবসাইটেও টিকিট ক্রয় করতে পারবেন। প্লে স্টোরে ইউএসবিএ ১২ প্রোমোকোড ব্যবহার করে টিকিট কেনা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.