নিজস্ব প্রতিবেদক:
স্ত্রী ও শিশুপুত্রসহ করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ প্রেসকাবের সদস্য অসিত রঞ্জন দেব। গত ১৮ জুন নমুনা দিলে গেল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে তাদের তিন জনের।
সাংবাদিক অসিত তিনি সিলেট-২ আসনের সংসদস সদস্য মোকাব্বির খানের একান্ত সহকারি ও দৈনিক সিলেট বাণী’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এমপি মোকাব্বির খানের করোনা সনাক্ত হওয়ার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সুস্থতার জন্যে সকলের দোয়া চেয়েছেন সাংবাদিক অসিত রঞ্জন দেব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
