নুর মোহাম্মদ হলেন বিআরটিএ’র নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি।।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (২২ জুন ২০২০) জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

বিআরটিএ’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, আলাদা আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.