খন্দকার একরামুল হক ।।
মুজিব বর্ষ উপলক্ষে রেজির্ষ্টাডকৃত দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারলিপি প্রদান করেছে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখা। রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হায়দার আলী,সাধারন সম্পাদক আব্দুর রশিদ,কেন্দ্রীয় কমিটির সহঃ দপ্তর সম্পাদক মহিদুল শেখ,সহ-সভাপতি হাসমত আলীসহ অনেকে।বক্তারা মুজিব বর্ষ উপলক্ষে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মানবেতর জীবনের কথা ভেবে সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টিসহ হস্তক্ষেপ কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
