নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে গতকাল আরও ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। চলতি সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন। এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। গতকাল পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত শনিবার ২০ জন সংসদ সদস্যের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেয়া দুইজন এমপি করোনা আক্রান্ত হওয়ায় সংসদে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করলেও বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চললে সংসদ কক্ষ থেকে এমপিদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কম।
চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ইনকিলাবকে বলেন, এই পরীক্ষা করা বাধ্যমতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার নমুনা দিয়েছেন। বাকিরা গতকাল থেকে নমুনা দেবেন। সবার স্বাস্থের কথা বিবেচনা করেই এটি করছি। নূর-ই-আলম চৌধুরী এমপিদের আসনের মধ্যে এক মিটারের বেশি দূরত্ব রাখা হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন চলছে বলেই জানি। এখানে এমপিরা দূরত্ব বজায় রেখে চলছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি কম থাকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
