হজ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে এ বছর মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ পবিত্র হজ নির্ধারিত সময়ে হচ্ছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌদি আরব সরকার এবারের হজের তারিখ এগিয়ে আনার চিন্তাভাবনা করছে।

রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বাংলা এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসল্লি জড়ো হন। কিন্তু চলতি বছর সেটা হবে কি হবে না সেটা এখনো বলা যাচ্ছে না। সৌদি আরবের সরকার চাইছে এটা সামনে এগিয়ে নিতে। এ ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.