এইমাত্র পাওয়া

কানাইঘাটে প্রধান শিক্ষকসহ তিন পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক।।

সিলেটের কানাইঘাট উপজেলা রাজাগঞ্জ ইউনিয়নের নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অফিস সহকারী ও এমএলএস পদের ৩টি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা শুরুর পূর্বে করোনা দুর্যোগকালীন এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগের মাধ্যমে একজন অভিজ্ঞতাসম্পন্ন প্রধান শিক্ষকসহ ২টি পদে পরীক্ষা নেয়ার অনুরোধ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

এ ব্যাপারে তিনি নিয়োগ কমিটির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন। নিয়োগ কমিটির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে একমত পোষণ করে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।

এ সব তথ্য নিশ্চিত করে কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার স্কুলের সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও এমএলএসসহ ৩টির পদের পরীক্ষা নেয়ার জন্য বলেছেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান একমত পোষণ করেন এবং নিয়োগ কমিটির সদস্যরা এমপির অনুরোধের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। পুনরায় নিয়োগের মাধ্যমে পরবর্তী এ ৩টি পদের পরীক্ষা নেয়া হবে বলেও তিনি জানান। সূত্রঃ যুগান্তর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading