শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ উৎসব

নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ বর্ণীল আয়োজনে সম্পন্ন হলো নবীন বরণ উৎসব ৷  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আল হাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হুমায়ুন কবির ও অত্রপ্রতিষ্ঠানের সাবেক সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার ৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব হুমায়ুন কবির শিক্ষর্থীদের জীবন গঠনে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৷ অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ৷ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ সংস্কৃতি গম্ভীরা সহ দেশীয়  নানা সাংকৃত পরিবেশনায় দিনটি কে মাতিয়ে তোলেন ৷

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.