তানিউল করিম জীম।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) ” গ্রীনহাউজ গ্যাস ইমিশন মিটিগেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।
গবেষণা প্রকল্পের প্রধান তত্ত¡াবধায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম জানান, বৈশি^ক তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মেরূঅঞ্চলের বরফ গলিত হয়ে সামুদ্রিক পানির স্তর বাড়িয়ে দিচ্ছে য়ার কারণে বিশে^র বিভিন্ন দেশে বন্যা, অতিবৃষ্টি দেখা দিয়েছে। বৈশি^ক এই উষ্ণায়নের মূল কারণ হলো গ্রীনহাউস গ্যাসের বৃদ্ধি। গ্রীনহাউস গ্যাস কমানোর জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরী। এজন্য আমরা কৃষিতে সেচ ব্যাবস্থা নিয়ন্ত্রন এবং কার্যকর সার ব্যবহারের মাধ্যমে গ্রীনহাউস গ্যাস নির্গমন প্রশমনের জন্য কাজ করেছি।
বিভিন্ন উপায়ে সেচ ও সার ব্যবস্থাপনায় গ্রীনহাউস গ্যাসের পরিমাণ নির্নয়, ফসলের উৎপাদন ক্ষমতা এবং গ্রীনহাউস গ্যাস নির্গমন কমানের জন্য কার্যকর নাইট্রোজেন এবং সেচ ব্যবস্থাপনা উদ্ভাবন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর প্রযুক্তির সমন্বয় করা আমাদের কাজের মূল উদ্দেশ্য ছিলো। গবেষণায় সেচের পানিতে ও মাটিতে অ্যামোনিয়ার পরিমাণ, মিথেনের নির্গমন এবং নাইট্রাস অক্সাইডের নির্গমনের পরিমান সফল ভাবে নির্ণয় করতে পেরেছি এবং গ্রীন হাউজ গ্যাস কমানোর জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়ন করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, কার্বনডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড প্রধান গ্রীনহউজ গ্যাস। গবাদি পশুর বিষ্ঠায় প্রচুর পরিমানে মিথেন গ্যাস উৎপন্ন হয় যা পরিবেশে উন্মুক্ত হয়ে গ্রীন হাউজগ্যাস হিসেবে কাজ করে।
গবাদিপশুকে প্রোটিন সম্পন্ন খাবার খাওয়ালে মিথেনের পরিমান কমানো সম্ভব। কৃষি জমিতে গুটি ইউরিয়া এবং ইউরিয়া ব্রিকুইট এর গভীর সংস্থাপন ব্রডকাস্টের চেয়ে ফসলের উৎপাদনের জন্য এবং গ্রীনহাউজ গ্যাস নির্গমন প্রশমনে বেশী উপযোগী। গৃহস্থলির জৈববস্তুর ছাই এবং প্রকৃতিক কয়লা জমিতে ব্যবহারে রাসয়নিক সারের পরিমান যেমন কমানো সম্ভব তেমনি জমিতে মিথেন উৎপাদন ও নির্গমনের হারও কমানো সম্ভব। গবেষণা প্রকল্পের সহকারী পর্যবেক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. আসলাম আলী এবং বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণাূ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক ড. ওয়াইস কবির, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের সহযেগী পরিচালক অধ্যাপক ড. মো. মাহফুজুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহির উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃদ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
