ইবি প্রতিনিধি- টি এইচ জায়িম।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে ফলিত রসায়ন ও কেমিকৌশল অ্যালামনাই এসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শরিফ মোহাম্মদ আল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন, এটলাস এক্সিলিয়া লিমিটেড এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবু জাবের রিজভী, রাশীদ পেপার মিলস লিমিটেড এর ডিজিএম মনিরুজ্জামান মনির, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট বিভাগের অ্যাসিসটেন্ট ডিরেক্টর শাহজাহান কবির এবং এএনএইচজিসিএইচইএম এর অ্যসিসটেন্ট ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান রনি।
সেমিনারে বক্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
