এইমাত্র পাওয়া

কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোডের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনস্ত দফতরের কর্মকর্তাদেরও এ নির্দেশনা দিয়ে বুধবার চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন সচিব।

এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

করোনাভাইরাস সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেয়া হয় এবং গণপরিবহন চালু হয় ১ জুন।

তবে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সব সভা অনলাইনে আয়োজন করার নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনা অনুযায়ী এখন ভার্চুয়াল সভার অন্যতম অনলাইন মাধ্যমে পরিণত হয়েছে জুম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading