ওবায়দুর রহমান,মাগুরা প্রতিনিধি।।
এ বছর দাখিল পরীক্ষা ২০২০ এর ফলাফলে বরাবরের মত এবারও মাগুরা জেলায় শীর্ষে স্থানে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পচ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাগুরা সিদ্দীকিয়া কামিল(এমএ)মাদরাসা।
এ বছর মাগুরা জেলা থেকে মোট ৭১ টি মাদরাসার ছাত্রছাত্রীরা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেছে।এর মধ্যে রয়েছে মাগুরা সদরে ২৬টি,মহম্মদপুর উপজেলায় ১৮টি,শালিখা উপজেলা১৬টি এবং শ্রীপুর উপজেলা থেকে ১১টি।এই মাদরাসা থেকে এ বছর মোট ৭৪জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১০ জন এ+,৩৬জন এ গ্রেড,১৫জন এ-,০৮জন বি গ্রেড এবং ৩জন সি গ্রেড পেয়েছে,পরীক্ষায় পাশের হার ৯৮ %।
খুলনা বিভাগীয় পর্যায়ে ফলাফলের দিক দিয়ে এই মাদরাটি তৃতীয় স্থান দখল করেছে,বিভাগীয় পর্যায়ে প্রথমে রয়েছে দারুল কোরআন সিদ্দীকিয়া কামিল মাদরাসা খুলনা, মোট পরীক্ষার্থী ৯৪জন।দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা আলিয়া মাদরাসা, মোট পরীক্ষার্থী ৪৯জন।পীরে কামেল হযরত আব্দুল হামীদ (রহ)১৯৩৯সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।
এই মাদরাসায় প্রথম শ্রেণি থেকে কামিল প্রর্যন্ত শিক্ষার পাশাপাশি অনার্স কোর্স চালু রয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় দুই হাজারের মত ছাত্রছাত্রী রয়েছে।এ প্রসংঙ্গে মাদরাসার অধ্যক্ষ মুফ্তি এ,বি,এম মাহফুজুর রহমান বলেন,মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, বরাবরের মত এ বছরও আমাদের মাদরাসাটি ভাল ফলাফল করেছে,এর পেছনে রয়েছে শিক্ষকমন্ডলীর কঠোর পরিশ্রম,সাথে রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের প্রচেষ্টা,এই গৌরবোজ্জ্বল ফলাফল অর্জনের জন্য শিক্ষকমন্ডলী,অভিবাবক ও ছাত্রছাত্রীসহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
অত্র মাদরাসার সভাপতি ড.মো:সাজ্জাদ হোসেন(চেয়ারম্যান,পরিসংখ্যান বিভাগ ই’বি কুষ্টিয়া)বলেন,আমি ধন্যবাদ জানাই শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীদের,যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমাদের এই সাফল্য,আমরা শুধু জেলার প্রথম হতে চাই না,আগামীতে আমরা যাতে খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান দখল করতে পারি,সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
