এইমাত্র পাওয়া

শিরোপার স্বপ্ন পূরণে ২১ জুন মাঠে নামবে লিভারপুল

নিজস্ব প্রতিবেদক।।

কিছুদিন আগেই জানিয়ে দেয়া হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরুর দিনক্ষণ। এবার প্রথম তিন রাউন্ডের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে আগামি ২১ জুন এভারটনের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।
করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে স্থগিত হয়ে আছে প্রিমিয়ার লিগ। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ২৯, ৩০ ও ৩১তম রাউন্ডের ম্যাচগুলোর সূচি প্রকাশ করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

দীর্ঘ বিরতি শেষে আগামী ১৭ জুন শেফিল্ড ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচ দিয়ে ফের মাঠে গড়াবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। একই দিন মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

ইপিএলের চলতি মৌসুমে লিভারপুলের শিরোপা একপ্রকার নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে তারা। ফলে বাকি থাকা ৯ ম্যাচের যেকোনো দুটি জিতলেই ৩০ বছর পর শিরোপা নিশ্চিত হবে ইয়ুর্গেন ক্লপের দলের।

সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। লিগের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দল পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading