নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় ৪তলা বিশিষ্ট মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। শনিবার(৬ জুন) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, মাদরাসার শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তাঁর প্রধানমন্ত্রিত্বকালে দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে তিনি অবহেলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বিশেষ নজর দিয়েছেন।’
এসময় তিনি করোনা প্ররিস্থিতিতে ভালুকাবাসীকে স্বাস্থবিধি মেনে চলার জন্য বিশেষভাবে আহবান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
