অনলাইন ডেস্ক।।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। সমতলে আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পে এ সহায়তা করা হয় শিক্ষার্থীদের। নাটোর সদর উপজেলার অডিটোরিয়াম চত্ত্বরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এসব উপবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাবিক বাকী, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়সহ অন্যান্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
